রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার

2022-07-31T14:17:48+00:00
2022-07-31T14:20:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ২:১৭ পিএম  আপডেট: ৩১.০৭.২০২২ ২:২০ পিএম  (ভিজিট : ২৮৯)
X

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার নগরী ইউনিয়নের পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামক স্থান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হোসেন।

নিহত অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ৩৫। পড়নে পুরনো ময়লা একটি প্যান্ট ও কালো রঙ্গের একটি টিসার্ট। উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। চেয়ারা দেখে অনেকটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।

এসআই এমদাদুল হোসেন জানান, সকালে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থানে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ধারণা করা হচ্ছে যুবকটি মানসিক ভারসাম্যহীন। তাকে ভোরে অজ্ঞাত কোন গাড়ী তাকে চাপা দিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy