টেকনাফে বিজিব’র অভিযানে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা উদ্ধার

সাইফুল ইসলাম, টেকনাফ

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ নাফ নদী থেকে মালিকবিহীন ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৫০ হাজার পিস

2022-07-31T20:17:36+00:00
2022-07-31T20:17:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টেকনাফে বিজিব’র অভিযানে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা উদ্ধার
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৮:১৭ পিএম   (ভিজিট : ৩০১)
X

কক্সবাজারের টেকনাফ নাফ নদী থেকে মালিকবিহীন ৪ কেজি ২৭৮ গ্রাম  ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ কেজি কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি।

রবিবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে টেকনাফ জালিয়ারদ্বীপ নাফ নদী থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদে খবর আসে রবিবার ৩১ জুলাই ভোর ৫ টার সময় দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ থেকে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ বরাবর নাফ নদী দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। 

এই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ৩০ জুলাই রাত ১০টার সময় জালিয়ারদ্বীপে গমন করে অবস্থান গ্রহণ করে।

টহলদল জালিয়ারদ্বীপে অবস্থান করাকালীন ৩১ জুলাই ভোর রাত ৫ টায় ৩/৪ জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবির টহলদল ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা থেকে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। 

উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ কেজি কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা আটক করা হয়। 

অধিনায়ক বলেন, উদ্ধারকৃত নৌকা ও কারেন্ট জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে আইনী কার্যক্রম শেষে তা উর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy