কালিহাতীতে বজ্রাঘাতে কলেজ ছাত্র নিহত

সোহেল রানা, কালিহাতী

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রাঘাতে হাসান মন্ডল (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।রবিবার

2022-07-31T21:12:54+00:00
2022-07-31T21:12:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বজ্রাঘাতে কলেজ ছাত্র নিহত
সোহেল রানা, কালিহাতী
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৯:১২ পিএম   (ভিজিট : ৩১৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রাঘাতে  হাসান মন্ডল (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসান মন্ডল ওই গ্রামের হুরমুজ আলী মন্ডলের ছেলে। সে নগরবাড়ী হাজী আবুল হাসেম বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কলেজ ছাত্র হাসান মন্ডল তার বন্ধুদের সাথে ঘড়িয়া পূর্ব পাড়া চকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলেন। এসময় হঠাৎ করে বজ্রাঘাত হলে হাসান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy