বরিশালের হিজলায় পাওনা টাকা চাওয়ায় হাত ভাঙ্গে দেওয়ার অভিযোগ

রহমাতুল্লাহ পলাশ, হিজলা

সারাবাংলা

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাজিৎখাঁ গ্রামের বাদাম বিক্রেতা সাইদুল বেপারীকে গত ২৫ জুলাই কাঠের বাঘা দিয়ে পিটিয়ে

2022-07-31T21:14:44+00:00
2022-08-03T18:24:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালের হিজলায় পাওনা টাকা চাওয়ায় হাত ভাঙ্গে দেওয়ার অভিযোগ
রহমাতুল্লাহ পলাশ, হিজলা
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৯:১৪ পিএম  আপডেট: ০৩.০৮.২০২২ ৬:২৪ পিএম  (ভিজিট : ৩৫০)
X

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাজিৎখাঁ গ্রামের বাদাম বিক্রেতা সাইদুল বেপারীকে গত ২৫ জুলাই কাঠের বাঘা দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। সাইদুল বেপারী বাজিৎখাঁ গ্রামের মোজাফ্ফর বেপারীর ছেলে।

জানা যায়, সাইদুল বেপারীর ছেলে রাফসান বেপারীর কাছ থেকে সাইফুদ্দিন মৃধা ৫০০ টাকা ধার নেয় দীর্ঘ ১৫ দিন আগে রাফসান কাজের উদ্দেশ্যে ভোলা চলে যায়। রাফসান তার বাবাকে সাইফুদ্দিন মৃধার কাছ থেকে টাকা আনতে বলিলে সাইদুল বেপারী টাকা চাওয়ায় প্রথমে অস্বীকার করে পড়ে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। সাইফুদ্দিন ক্ষিপ্ত হয় পাশের দোকানের কাঠের বাগা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে সাইদুল বাম হাত দিয়ে ফিরালে তার হাত ভেঙে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ও ক্ষেন্ত না হয়ে এলোপাথারী কিল-ঘুষি ও লাথি মারে শরীরের বিভিন্ন স্থানে নীলফোলা জখম করে।

সাইদুল বেপারী আরও বলেন, ঘটনাস্থলে বসেই শফিকুল ইসলাম ও জাকির হোসেন বিভিন্ন রকম হুমকি প্রদান করে বলে যে এই বিষয় নিয়ে কোন প্রকার থানা পুলিশের কাছে অভিযোগ করলে খুন করে গুম করে ফেলবো। সাইফুদ্দিন ও শফিকুল একই গ্রামের সিরাজুল ইসলাম মৃধার ছেলে।

সাইদুল বেপারীর স্ত্রী রাশিদা বেগম বলেন, আমার স্বামীকে মারধরের ঘটনা শুনে দ্রুত সেখানে গিয়ে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিলে তার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন।

হিজলা থানা অফিসার ইনচার্জ মো: ইউনুস মিয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy