কুড়িগ্রামে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।রোববার সকাল ১১টার দিকে বাড়ীর

2022-08-01T11:11:47+00:00
2022-08-01T11:11:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বজ্রপাতে এক মহিলার মৃত্যু
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১১:১১ এএম   (ভিজিট : ২৯০)
X

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে বাড়ীর পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নীচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।

মিনারা বেগম ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী। তার ৩ ছেলে ও একটি মেয়ের মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী। মিনারা বেগম নিজেও দিনমজুরের কাজ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকাল থেকে বৃষ্টির মধ্যে প্রতিবেশীর বাড়ীতে কাজের খোঁজে মিনারা বেগম বাড়ী থেকে বের হয়। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে বাড়ীর পাশে একটি খোলা মাঠে ইউক্যালিপ্টাস গাছের নীচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। 

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy