আখাউড়ায় চকচকে মোড়কে অস্বাস্থ্যকর আইসক্রিম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

গরমে অতিষ্ঠ হয়ে তৃপ্তি নিয়েই খাচ্ছেন আইসক্রিম। প্রত্যেকের রুচি অনুযায়ী লেমন, অরেঞ্জ অথবা চকবার। কিন্তু কোন উপাদান দিয়ে

2022-08-01T12:04:43+00:00
2022-08-01T12:04:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় চকচকে মোড়কে অস্বাস্থ্যকর আইসক্রিম
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১২:০৪ পিএম   (ভিজিট : ৭১০)
X

গরমে অতিষ্ঠ হয়ে তৃপ্তি নিয়েই খাচ্ছেন আইসক্রিম। প্রত্যেকের রুচি অনুযায়ী লেমন, অরেঞ্জ অথবা চকবার। কিন্তু কোন উপাদান দিয়ে তৈরি হচ্ছে লোভনীয় এসব আইসক্রিম। যা খেয়ে সব বয়সী মানুষকে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে।

গরমের আগমনের সঙ্গে সঙ্গে বেড়ে যায় আইসক্রিম বা ঠান্ডা জাতীয় পানীয়র কদর। আর এই সুযোগে একশ্রেণির ব্যবসায়ী নিম্নমানের উপাদান ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং বিক্রি করে আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন।

মূলত বরফ কারখানা। বাইরে থেকে ও ভেতরে গিয়েও এমন দৃশ্য চোখে পড়ে। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্টদের চোখ ছানাবড়া।

কারখানার 'গোপন কক্ষে' গিয়ে প্রথমে একটি ড্রামে দেখা যায় রং, যা আইসক্রিমে ব্যবহার করা হয় এবং সাধারণ কাজে ব্যবহারের রং। এরপর একে একে বেরিয়ে আসে আইসক্রিম তৈরির নানা পণ্য এবং বানানো পাঁচ হাজার আইসক্রিম।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন এ আইসক্রিম কারখানার মালিক নরসিংদী রায়পুরার নবী হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে দেওয়া হয় আইসক্রিম তৈরির বিভিন্ন সামগ্রী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী অভিযানে নেতৃত্ব দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, বরফ কারখানাটির ভেতরে গিয়ে সন্দেহজনকভাকে ড্রাম খুলে দেখা যায় এতে রং ভর্তি। এসব রং একেবারে সাধারন মানের এবং খাদ্য হিসেবে খুবই ক্ষতিকর। এ সময় উদ্ধার করা আইসক্রিম ও উপকরণ নষ্ট করে ফেলা হয়। জব্দও করা হয় কিছু উপকরণ।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ কারখানার বরফ মাছ সংরক্ষণে কাজে লাগে। মাছ সংরক্ষণে যেন সমস্যা না হয় বরফ কারখানাটি সিলগালা করা হয়নি।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy