জাতি ধর্ম ও নির্বিশেষে রক্ত দিব হেসে হেসে, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১২:২৩ পিএম (ভিজিট : ২৯২)

X
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে এই স্লোগানকে সামনে রেখে বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে (৩১ জুলাই) রবিবার দিনব্যাপী সাহতা ইউনিয়ন পরিষদে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করেন সাহতা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (চঞ্চল)।
রবিবার (৩১ জুলাই) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে সাহতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় বারহাট্টা রক্তদান ফাউন্ডেশনের মোঃ সজীব আহমেদ, তানিশা তালুকদার ভূমি ও তানিশা ইসলাম রুজি, সহ সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/শোভা