নেত্রকোনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারের বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রবিবার মানববন্ধন

2022-08-01T12:32:34+00:00
2022-08-01T12:32:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১২:৩২ পিএম   (ভিজিট : ৩৮৪)
X

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারের বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার লেপসিয়া বাজারে চাকুয়া ইউনিয়নবাসীর উদ্যেগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,লেপসিয়া বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক সিপার রায়সহ আরো অনেকে।

এসময় বক্তারা বণিক সমিতির সভাপতিসহ ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও দ্রুত মামলা প্রত্যাহার করে দোষীদের বিচারের দাবী করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই উপজেলার বল্লী গ্রামের সজিবুল তালুকদার হত্যার দায়ে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলায় দায়ের করা হয়।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy