ডোমারে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কে চাল বোঝাই ট্রাক্টর টলি ও অটোভ্যান দূর্ঘটনায় ভ্যানচালক আফসারুল ইসলাম(৪৫) ও জহুরুল ইসলাম(২৫) নামে দুজন

2022-08-01T17:09:38+00:00
2022-08-01T17:12:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৫:০৯ পিএম  আপডেট: ০১.০৮.২০২২ ৫:১২ পিএম  (ভিজিট : ৫৭৩)
X

নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কে চাল বোঝাই ট্রাক্টর টলি ও অটোভ্যান দূর্ঘটনায় ভ্যানচালক আফসারুল ইসলাম(৪৫) ও জহুরুল ইসলাম(২৫) নামে দুজন নিহত হয়েছেন।

এসময় লিমা আক্তার (২১) নামে আরেক নারী আহত হয়েছে। নিহত আফসারুল ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে। অপর মৃত ব্যক্তি জহুরুল ইসলাম ডিমলা উপজেলার বড় সমজিদ এলাকার লেবু মিয়ার ছেলে। আহত লিমা নিহত জহুরুলের বোন। দূর্ঘটনাটি সোমবার (১আগস্ট) দুপুরে ডোমার-জলঢাকা সড়কের নদীয়াপাড়া নতুন মসজিদের পাশে ঘটে।

দূর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চাল বোঝাই একটি ট্রাক্টর টলি ঠাকুরগাও দুইভাই অটো রাইস মিলের ২৬০ বস্তা চাল নিয়ে জলঢাকা যাওয়ার পথে নদীয়াপাড়ার নতুন মসজিদের কাছে পৌছলে ট্রাক্টরের স্কেল ভেঙ্গে গেলে অটো ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ভ্যানের উপরে বসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গেলে চালের বস্তা নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত লিমা আক্তারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু সাঈদ দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy