নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও দুদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজে পয়েন্টে বিপদ

2022-08-01T18:15:36+00:00
2022-08-01T18:15:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৬:১৫ পিএম   (ভিজিট : ৩০৭)
X

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি  ঢল ও  দুদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজে পয়েন্টে  বিপদ সীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অতিরিক্ত পানির চাপ সামলাতে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট। ডুবতে শুরু করেছে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্নান অঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দশ হাজার পরিবার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফা উদ্দৌলা জানান, উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আজ রবিবার পহেলা আগস্ট সকাল ৯ টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ২ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হলেও বিকাল তিনটায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট । অতিরিক্ত পানির চাপ সামলাতে সতর্ক মূলক সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড । চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy