সংরক্ষিত বন থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার, ভিলেজার আহত

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারে চকরিয়ার সংরক্ষিত বন এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বনে দায়িত্বরত একজন ভিলেজার

2022-08-01T18:38:15+00:00
2022-08-01T20:31:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংরক্ষিত বন থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার, ভিলেজার আহত
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৬:৩৮ পিএম  আপডেট: ০১.০৮.২০২২ ৮:৩১ পিএম  (ভিজিট : ৪১০)
X

কক্সবাজারে চকরিয়ার সংরক্ষিত বন এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বনে দায়িত্বরত একজন ভিলেজার আহতের খবর পাওয়াগেছে ৷

সোমবার ভোর রাতে খবর পেয়ে পুলিশ উপজেলার খুটাখালীস্থ সংরক্ষিত বন এলাকা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে।

নিহত শহিদুল ইসলাম (১৯) বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোমবার ১ আগস্ট চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন ৷

এদিকে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, কাঠ পাচারকারী চক্রের একদল সদস্যরা কাঠচুরি করতে বনে গেলে দায়িত্বরত ভিলেজার বাধা দেয়৷ কাঠ কাটতে বাধা দেয়ায় একজন ভিলেজারকে কুপিয়ে গুরুতর আহত করে ৷

আহতের খবর পেয়ে ভিলেজারকে আনতে বনবিভাগের কর্মীরা বনে গেলে হঠাৎ তাদের দিকে লক্ষ্য করে গুলি করে কাঠ পাচারকারী চক্রের সদস্যরা৷ এসময় আত্ম রক্ষার্তে বনকর্মীরা ও দুই রাউন্ড ফাকা গুলি ছুড়ে৷

রেঞ্জ কর্মকর্তা বলেন, কাঠ পাচারকারী চক্রের সদস্যদের গুলিতেই শহিদুল ইসলাম নামে একজন নিহত হয় ৷

রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, লাশের ময়না তদন্ত করলে অবশ্যই কাদের গুলিতে মারা গেছে আসল রহস্য বের হয়ে আসবে৷ বনবিভাগের এ গুলিতে কখনো মানুষ মারা যাবেনা ৷

ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসল ঘটনা বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy