মাদারগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালক রুবেল

2022-08-01T18:45:23+00:00
2022-08-01T18:45:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৪০৮)
X

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালক রুবেল মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। 

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নে মাদারগঞ্জ-সরিষাবাড়ি-ভায়া-ঢাকা আঞ্চলিক সড়কের গুনেরবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম আদারভিটা ইউনিয়নে দক্ষিন গুনেরবাড়ি এলাকার আবুল কাসেম গোলাপ মিয়ার ছেলে ।

নিহতের স্বজনরা জানায়, সোমবার সকাল  ১১টার দিকে মেয়ে শ্যামলীকে শশুর বাড়ি পৌঁছে দিতে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। ভ্যান যোগে মেয়ের শশুরবাড়ি যাওয়ার পথে গুনেরবাড়ি মোড়ে একটি ট্রাক্টর পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিখাদে পড়ে গুরুত্বর আহত হয় জহুরুল। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ঘটনার পর ট্রাক্টরসহ চালকে আটক করা হয়েছে। ট্রাক্টর চালক রুবেল মিয়া সরিষাবাড়ি উপজেলার মুলবাড়ি এলাকার মুজাম্মেল হকের ছেলে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy