নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও দুদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজে পয়েন্টে বিপদ

2022-08-01T19:27:19+00:00
2022-08-01T19:27:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৭:২৭ পিএম   (ভিজিট : ৪৫৬)
X

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি  ঢল ও  দুদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজে পয়েন্টে  বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অতিরিক্ত পানির চাপ সামলাতে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি ( ৪৪) টি গেট।  পানি বন্দি হতে  শুরু করেছে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্ন অঞ্চল ও নদী চর এলাকার  প্রায় দশ হাজার পরিবার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফা উদ্দৌলা জানান, উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি রবিবার ১ আগস্ট সকাল ৯ টায় তিস্তা বিপদ সীমার (৫২.৬০) এর ২ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হলেও বিকাল তিনটায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬ টায় বিপদ সীমার ২৫ সেন্টিমিটার (৫২.৮৫) উপর দিয়ে  প্রবাহিত হচ্ছে, খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট । অতিরিক্ত পানির চাপ সামলাতে সতর্ক মূলক সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড । চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ  স্থানে আশ্রয়ে  নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy