নাটোরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

মোতালেব হোসেন, নাটোর

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়া ও বড়াইগ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও সাতজন।সোমবার সকালে এই দুর্ঘটনা

2022-08-01T19:47:15+00:00
2022-08-01T19:47:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭
মোতালেব হোসেন, নাটোর
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

নাটোরের বাগাতিপাড়া ও বড়াইগ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও সাতজন। 

সোমবার সকালে এই দুর্ঘটনা দুটি ঘটে। 

পুলিশ জানায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার করমদোসী এলাকায় বাড়ির পাশে চায়ের দোকানে বসে ছিল রাজমিস্ত্রি আশিক ও তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ১০ থেকে ১২ জন। এসময় বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরে দোকানটিতে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশিক মারা যায়। এসময় আহত হয় তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ছয়জন। আহতদের মধ্যে ৫ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে, নাটোরের বড়াইগ্রামের নটাবাড়িয়া মাঠে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছলিম উদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়। বজ্রপাতে ছলিমের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে এলাকাবাসি মরদেহটি উদ্ধার করে। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy