কালিহাতীতে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে ছেলে।মঙ্গলবার (০২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাঁচ চারান

2022-08-02T11:15:59+00:00
2022-08-02T11:25:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১১:১৫ এএম  আপডেট: ০২.০৮.২০২২ ১১:২৫ এএম  (ভিজিট : ৩১৮৭)
X

টাঙ্গাইলের কালিহাতীতে কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে ছেলে।

মঙ্গলবার (০২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাঁচ চারান রাজবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)।

এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এবিষয়ে নিহতের ছোট ভাই একাব্বর আলী বলেন, আমরা পুরাতন বাড়িতে থাকি। খবর পেয়ে এসে দেখি আমার ভাই খাটে পড়ে আছে। তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন সে আমাকে বলে স্ট্রোক করেছে। পরে জানতে পারি সে নিজেই (ভাতিজা) কুড়াল দিয়ে আমার ভাইকে মাথায় কুপ দিয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে এই ভাতিজা পাগল হয়ে আছে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গত ৫ বছর যাবৎ ছেলে রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাত আনুমানিক ১১-১২ টার দিকে তার বাবাকে খুন করে উঠানে ঘরের সিঁড়ির পাশে বসে ছিল।

পরে ভোরে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে, আপনি মাইকিং করে দেন আমি আমার বাবাকে খুন করেছি। পরে আমরা নিহত আজগরের লাশ উদ্ধার করে তার ছেলেকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে খুনের বিষয়টি স্বীকার করে বলে তার বাবা বেশিদিন বাঁচবে না এজন্য তার বাবাকে বলেছে যে তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও। এঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy