আখাউড়ার শিক্ষক আওয়াল খাদেমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের প্রয়াত ইংরেজি শিক্ষক কাজী আব্দুল আওয়াল খাদেমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ।দিবসটি উপলক্ষে দুপুরে মরহুমের নিজ বাড়ি

2022-08-02T11:40:24+00:00
2022-08-02T11:43:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ার শিক্ষক আওয়াল খাদেমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১১:৪০ এএম  আপডেট: ০২.০৮.২০২২ ১১:৪৩ এএম  (ভিজিট : ৩২৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের প্রয়াত ইংরেজি শিক্ষক কাজী আব্দুল আওয়াল খাদেমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ।

দিবসটি উপলক্ষে দুপুরে মরহুমের নিজ বাড়ি পৌরশহরের খড়মপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া খড়মপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্খি এবং ছাত্র-ছাত্রীকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ অনুরোধ জানানো হয়েছে। কাজী আব্দুল আওয়াল খাদেম ঢাকা টাইম্স এর আখাউড়া উপজেলা প্রতিনিধি কাজী হান্নান খাদেমের বড় ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, কাজী আব্দুল আওয়াল খাদেম একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি আখাউড়ায় ব্রেইন কেয়ার ইংলিশ একাডেমী প্রতিষ্ঠা করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরকে ইংরেজি পড়াতেন। ছাত্রদের প্রতি আন্তরিকতা, স্নেহশীল আচরণ ও সহজবোধ্য পাঠদানের কারণে তিনি দ্রুত ছাত্র ও অভিভাবকদের আস্থা অর্জন করেন। দরিদ্র ছাত্রদেরকে তিনি বিনা বেতনে পড়াতেন। আওয়াল খাদেমের এসব মানবিক গুণাবলীর জন্য ছাত্রছাত্রীরা তাকে খুব শ্রদ্ধা করতো। ভালো শিক্ষক হিসেবে অল্প সময়ে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। ২০০৫ সালের ২ আগষ্ট মাত্র ৩৭ বছর বয়সে আকষ্মিকভাবে তিনি হার্ট এ্যাটাকে মৃত্যু বরণ করেন। তার অকাল মৃত্যুতে পরিবারের অপূরনীয় ক্ষতি হয়। পাশাপাশি ছাত্রছাত্রীরা একজন ভালো শিক্ষককে হারায়। মৃত্যু দিবসটি এলেই শোকাভিভূত হয়ে পরে পরিবারের সদস্যরা। প্রিয়জনকে হারানোর বেদনা এখনও যন্ত্রণা দেয় তার স্বজনকে।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy