ভোলায় গুলি করে হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

আর কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সারাবাংলা

দেশে বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় একজন নিহত এবং

2022-08-02T15:30:43+00:00
2022-08-02T15:30:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলায় গুলি করে হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
আর কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৩:৩০ পিএম   (ভিজিট : ৫৩১)
X

দেশে বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় একজন নিহত এবং শতাধিক আহত এর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহববায়ক ফরহাদ হোসেন চকদার, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, কাজী রনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, যুগ্ম আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, রুহুল আমিন, হিমেল, সদস্য সচিব শাহ্ সৌরভ।

এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌর সভা থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।

-বাবু/নুর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy