মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা : ৪ পুলিশ সদস্য আহত

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বড়তাকিয়া এলাকায়

2022-08-02T20:31:21+00:00
2022-08-02T20:36:27+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা : ৪ পুলিশ সদস্য আহত
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৮:৩১ পিএম  আপডেট: ০২.০৮.২০২২ ৮:৩৬ পিএম  (ভিজিট : ২৭৮)
X

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে, কনস্টেবল মোবারক হোসেন, আসিফ হোসেন ও জহির আহত হয়েছেন। আহতদের তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আরিফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন। 

তিনি বলেন, ঢাকা থেকে আসামি নিয়ে একটি গাড়ি কক্সবাজারের দিকে যাচ্ছিল। আসামি বহনকারী গাড়িটিকে জোরারগঞ্জ থানার একটি গাড়ি নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। জোরারগঞ্জের বড়তাকিয়া এলাকায় পৌঁছার পর  একজন পাগলকে (মানসিক রোগী) বাঁচাতে গিয়ে সামনে থাকা চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে।

কাভার্ডভ্যানের পেছনে আসামি বহনকারী গাড়িটি ছিল আর তার পেছনে ছিল জোরারঞ্জ থানার গাড়িটি। কার্ভাড ভ্যানটি হঠাৎ ব্রেক করায় সব গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় অন্যান্য গাড়িতে থাকা যাত্রী-চালকদের তেমন ক্ষতি হয়নি। তবে জোরারগঞ্জ থানা পুলিশের গাড়িতে থাকা একজন এসআই ও তিন জন কনস্টেবল আহত হন।

তিনি বলেন, আহত তিন জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর আসিফকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy