হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেহেনা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন৷মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের

2022-08-03T10:17:47+00:00
2022-08-03T10:17:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১০:১৭ এএম   (ভিজিট : ২৬০)
X

মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেহেনা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন৷

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রেহেনা বেগম মজমপাড়া গ্রামের মো. একজেল ফরাজির স্ত্রী এবং পাশ্ববর্তী গালা ইউনিয়নের আলমদী গ্রামের আরশেদ প্রামাণিকের বড় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রেহেনা বেগম নিজের ঘরের ভিতরে কাজ করছিলেন। এ সময় ঘরে থাকা বৈদ্যুতিক মোটরের তারের সাথে মিশে বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিটকা আবির  মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, "এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।"

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy