কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার দুপুর

2022-08-03T10:27:55+00:00
2022-08-03T10:28:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১০:২৭ এএম  আপডেট: ০৩.০৮.২০২২ ১০:২৮ এএম  (ভিজিট : ২৮৭)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুর বাজার এলাকায় র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না রাখায় মাধবপুর বাজারের মেসার্স আশরাফুল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, শরিফ ভেরাইটিজ স্টোরকে ১হাজার টাকা , মুসলিম ভেরাইটিজ স্টোরকে ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়া একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মাধবপুর লেকে ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আইসক্রীম বিক্রির সত্যতা পাওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জরিমানার পঁচিশ ভাগ এক হাজার টাকা অভিযোগকারীকে প্রদান করেন।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy