কালীগঞ্জে পুষ্টি সমন্বয় ও সার-বীজ মনিটরিং কমিটির সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও সার-বীজ মনিটরিং কমিটির দুটি সভা আনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৩ আগস্ট) সকালে উপজেলা

2022-08-03T12:11:18+00:00
2022-08-03T12:11:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে পুষ্টি সমন্বয় ও সার-বীজ মনিটরিং কমিটির সভা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১২:১১ পিএম   (ভিজিট : ৪২০)
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও সার-বীজ মনিটরিং কমিটির দুটি সভা আনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আসসাদিকজামান।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সার ও বীজের ডিলার, গণমাধ্যমেকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy