কুমিল্লা উত্তর জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তাসলিমা চৌধুরী সিমিনকে আহ্বায়ক এবং সাহিদা আক্তার

2022-08-03T15:08:29+00:00
2022-08-03T15:08:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা উত্তর জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:০৮ পিএম   (ভিজিট : ২৮২)
X

কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তাসলিমা চৌধুরী সিমিনকে আহ্বায়ক এবং সাহিদা আক্তার সাকি ও সামিয়া ইসলাম ঢলিকে যুগ্ম আহ্বায়ক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেছে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। কমিটি গঠনের খবরটি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

জানাগেছে, কমিটির আহ্বায়ক সিমিন চৌধুরী দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র মরহুম আলম চৌধুরীর মেয়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই ২০০২ সালে এই যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন সময়ে যুব মহিলা লীগের কর্মীরা রাজপথে থেকে আন্দোলন করেছেন, আমরাও সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে চাই।

যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় ত্যাগী মহিলা কর্মীদের নিয়ে কুমিল্লা উত্তর জেলার প্রতিটি উপজেলা কমিটি গঠন করা হবে।

কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ আ'লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এই কমিটি যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটতে পারে এই আশাবাদ ব্যক্ত করেছেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy