টেকনাফে রোহিঙ্গা দূবৃর্ত্তদের গুলিতে এপিবিএন পুলিশ সদস্য গুলিবিদ্ধ

সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার

সারাবাংলা

টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএননের এক সদস্য রোহিঙ্গা দূবৃর্ত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।২রা আগষ্ট (মঙ্গলবার)

2022-08-03T15:36:51+00:00
2022-08-03T15:36:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে রোহিঙ্গা দূবৃর্ত্তদের গুলিতে এপিবিএন পুলিশ সদস্য গুলিবিদ্ধ
সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৩০৭)
X

টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএননের এক সদস্য রোহিঙ্গা দূবৃর্ত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২রা আগষ্ট (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএনের একটি দল স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অবস্থানের খবর পেয়ে আই ব্লকে অভিযানে যায়। এসময় মুখোশধারী স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা এপিবিএনের মুখোমুখী হয়ে নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ে দিকে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে ১৬এপিবিএনের কনস্টেবল মোহাম্মদ কাঊসার গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক তারিকুল ইসলাম এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান এই ঘটনার পর ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ত্রাসীদের আটকের ব্যাপারে অভিযান চলছে।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy