কালিহাতীতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ফেস্টুন অপসারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর এলেঙ্গাতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি

2022-08-03T16:36:17+00:00
2022-08-03T16:36:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ফেস্টুন অপসারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৪০৯)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর এলেঙ্গাতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন অপসারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কালিহাতী প্রেসক্লাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এলেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোজাম্মেল হক খান জিন্নাহ্'র সহধর্মিণী রেজিনা আখতার এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে রেছিনা আখতার তার লিখিত বক্তব্যে জানান, তিনি আসন্ন এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ কারণে দীর্ঘদিন যাবত এলেঙ্গা পৌর এলাকায় বিভিন্নভাবে গণসংযোগ করছেন। তার ধারাবাহিকতায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গত ৩১ জুলাই রাতে এলেঙ্গা পৌরসভার সড়ক বিভাজনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটিতে এবং কলেজ মোড়স্থ গোল চত্বরে কিছু ফেস্টুন সাটান। ফেস্টুনগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদ ব্যতীত অন্য কারো ছবি নেই। অতীব দুঃখের বিষয় গত ১ আগস্ট ওই ফেস্টুন সমূহ এলেঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সকাল ১১ টার দিকে খুলে ময়লা বহনকারী গাড়ীতে করে সরিয়ে ফেলে। যার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান মেয়র নূর-এ-আলম সিদ্দিকীর সকল ব্যানার-ফেস্টুন স্থির রেখে তার ফেস্টুন-ব্যানারগুলো অপসারণ করা হয়েছে। জাতির জনকের ছবির অবমাননার এই দৃশ্য পুরো জাতি ও এলাকাবাসীকে স্তম্ভিত করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের ছবি আবর্জনা বহনকারী গাড়িতে পৌর কর্তৃপক্ষের আদেশে সরিয়ে ফেলা হয়েছে। এটা জাতির জনকের অবমাননা।

এসময় তিনি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং যার নির্দেশে এই অপরাধটি সংগঠিত হয়েছে তার ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মান্নান তালুকদার, আব্দুল কাদের মিয়া, ইকবাল হোসেন তালুকদার, জয়নাল আবেদীন সরকার, আশরাফ হোসেন, মাছুদ তালুকদার, সংগ্রাম সরকার ও মোস্তাক সরকার প্রমুখ।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy