সীতাকুণ্ডে সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাল চালক, নারীসহ আহত ১২

সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্রগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চালকের। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ১২ জন আহত হয়েছেন।আহতদের

2022-08-03T16:44:19+00:00
2022-08-03T16:44:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাল চালক, নারীসহ আহত ১২
সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৪৪০)
X

চট্রগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চালকের। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

বুধবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভার বহদ্দারপুল ও কুমিরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত চালক কোরবান আলী সীতাকুণ্ড পৌরসভার এয়াকুব নগর গ্রামের মৃত বাদশা মিকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১ টার দিকে নুনাছড়া ও বটতলের মধ্যবর্তী বহদ্দারপুল নামক স্থানের মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক কোরবান আলী ঘটনাস্থলে নিহত হন। আহত হন ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক ঘটনাস্থলে নিহত হয়। এদিকে, এঘটনার পরপর উত্তেজিত জনতা আধা ঘণ্টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের অভিযোগ হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশের একটি টিম সিভিল পোশাকে অপর একটি সিএনজি করে তাদের ধাওয়া করে। পিছনের সিএনজিতে পুলিশ আছে বুঝতে পেরে মহাসড়কে গাড়ি ঘোরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাইওয়ে পুলিশ দেখে সিএনজি ঘুরিয়ে উল্টো পথে ঘুরিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিকে বাচাঁতে গিয়ে বাস আইল্যান্ডের উপর ওঠে যায়। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে আমরা গিয়ে তাদের সরিয়ে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করেছি।

এর আগে সকাল ১০টার দিকে বড় কুমিরার মহাসড়কে দুটি ৮ নম্বর (লোকাল) বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) কাজি নাজমুল হক জানান, দুটি ৮ নম্বর বাসের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বাস দুটি জব্দ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: নুর উদ্দিন রাশেদ জানান, দুটি দুর্ঘটনায় আহত ১২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত ৯ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy