ডোবা থেকে ১দিন বয়সের নবজাতকক উদ্ধার

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় পানি শূন্য একটি ডোবা থেকে ১দিন বয়সের জীবিত নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন

2022-08-03T17:02:46+00:00
2022-08-03T17:02:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোবা থেকে ১দিন বয়সের নবজাতকক উদ্ধার
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৫:০২ পিএম   (ভিজিট : ২৭৯)
X

ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় পানি শূন্য একটি ডোবা থেকে ১দিন বয়সের জীবিত নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে এই খবর পাওয়া যায়। এরআগে মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডোবা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয় নুর মোহাম্মদ বলেন, রাত ৮ টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডোবায় শিশুর কান্না শুনতে পাই। পরে বাড়ির পিছনে গিয়ে একটি জীবিত পুত্র নবজাতকে দেখতে পাই। এসময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। আগামীকাল উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবেন।

-বাবু/ফাতেমা







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy