প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৫:২৭ পিএম (ভিজিট : ২৩০)

X
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শেখ কামাল ও বেগম মুজিব এর জন্মবার্ষিকী পাশাপাশি জাতীয় শোক দিবসের পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ৫ আগস্ট শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট সোমবার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পাশাপাশি আগামী ১৫ আগস্ট সোমবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প. প.) ডাঃ এবাদুর রহমান, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম ।
প্রস্তুতিমূলক সভার সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম স্বাগত বক্তব্যে জাতীয় শোক দিবসসহ জন্মবার্ষিকীতে বিগত বছের কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিতকরাণ পাশাপাশি ২০২২ এর আগস্ট মাসের দিবসগুলির কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও কেন্দুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সভা শেষে, প্রস্তুতিমূলক সভার সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সকলকে ধন্যবাদ জানিয়ে ৫ আগস্ট, ৮ আগস্ট এবং ১৫ আগস্টের কর্মসূচি আরো সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
-বাবু/ফাতেমা