হাতীবান্ধায় স্ত্রীকে আনতে গিয়ে মারধরের শিকার স্বামী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রীকে আনতে গিয়ে মারধরের শিকার হলেন স্বামী ফুল মিয়া। এ ঘটনায় গত মঙ্গলবার স্থানীয় থানায় একটি

2022-08-03T19:25:54+00:00
2022-08-03T19:25:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় স্ত্রীকে আনতে গিয়ে মারধরের শিকার স্বামী
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৭:২৫ পিএম   (ভিজিট : ৪৪৮)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রীকে আনতে গিয়ে মারধরের শিকার হলেন স্বামী ফুল মিয়া।  এ ঘটনায়  গত মঙ্গলবার স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ব্যক্তি। 

ফুল মিয়া বুধবার এ প্রসঙ্গে বলেন, ১০/১২ বছর আগে উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের মৃত মোন্নাফ আলীর মেয়ে আদুরী বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।  দীর্ঘদিনের দাম্পত্য জীবনে রয়েছে ৩ ছেলে মেয়ে। সুখে-দুঃখে চলে আমাদের সংসার। গত ১৫ দিন আগে স্ত্রী  আদুরী নাইওর খেতে শশুরলয়ে যায়। 

গত মঙ্গলবার শশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আনতে গেলে আমার মামা শশুর ফজল মিয়ার হুকুমে আজগার আলীসহ তাদের লোকজন মারধর করে। তাদের মারধরে জ্ঞান হারিয়ে ফেলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। আমি বর্তমানে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। 
এ বিষয়ে মেয়ের মামা ফজল মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তবে মারধরের ঘটনা যে ঘটেছে, তা স্বীকার করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ্ আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছিলাম।  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy