সখীপুরে ৩ মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় ০২ যুবক কে কারাদণ্ড

সিরাজুস সালেকীন,সখীপুর

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের একটি মাদ্রাসার ০৩ জন ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে ০২ যুবক

2022-08-03T20:03:11+00:00
2022-08-03T20:03:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে ৩ মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় ০২ যুবক কে কারাদণ্ড
সিরাজুস সালেকীন,সখীপুর
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৮:০৩ পিএম   (ভিজিট : ৪৮৮)
X

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের একটি মাদ্রাসার ০৩ জন ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে ০২ যুবক কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম। ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক হলো কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা আলম মিয়ার ছেলে মাহমুদুল হাসান (২১), একই ইউনিয়নের তৈলধারা গ্রামের বাসীন্দা আব্দুল মালেকের ছেলে নাজমুল (১৯)। একই অপরাধে অভিযুক্ত হামিদপুর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ সবুজ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা প্রদানের মাধ্যমে পরিবারের অভিভাবকদের কাছে হেফাজতে পাঠানো হয়েছে । 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের একটি মাদ্রাসার ০৩ জন ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে "নারীর শ্লীলতাহানীর  উদ্দেশ্যে কথা ও অঙ্গভঙ্গি করার অপরাধে" দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই অপরাধে অভিযুক্ত এক যুবক অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা প্রদানের মাধ্যমে ওই যুবকের অভিভাবকদের নিকট হেফাজতে পাঠানো হয়েছে। 

পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা লঙ্ঘন করায় ৬৬ ধারায় এক ব্যক্তিকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। অর্থ দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের বাসীন্দা বাদশা মিয়ার ছেলে সাব্বির হোসেন (২২)।   

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy