ভোলায় চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় বিএনপির জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পুলিশের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও জেলা

2022-08-04T11:14:22+00:00
2022-08-04T11:18:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১১:১৪ এএম  আপডেট: ০৪.০৮.২০২২ ১১:১৮ এএম  (ভিজিট : ২৯২)
X

ভোলায় বিএনপির জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পুলিশের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের ঘটনায় বুধবার (৩ আগস্ট) হরতালের ডাক দেয় দলটি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ডভাবে মিছিল করতে দেখা গেছে। হরতালে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়ন রয়েছে। এছাড়া সড়কে সাধারণ মানুষের চলাচলও কম দেখা গেছে। সীমিত আকারে যানবাহন চলাচল করছে। লঞ্চ ও ফেরি চলাচল রয়েছে স্বাভাবিক।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল ভোলা এসে পৌঁছেছে। তারা জেলা নেতৃবৃন্দের কাছ থেকে গত রবিবারের ঘটনা শুনেছেন। সকাল ১০টায় জেলা বিএনপি অফিসে তাদের প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতারা নিহত নুরে আলম ও রহিমের বাড়িতে সমবেদনা জানাতে যাবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩১ জুলাই) ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। সেখানে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। গুলিবিদ্ধদের একজন ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। ঢাকার এক হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় বুধবার (৩ আগস্ট) তিনি মারা যান। এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy