বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী নিজেকে কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে ফেসবুকে নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ দাবি নেত্রকোনার এক ছাত্রলীগ নেত্রী। নিজের

2022-08-04T12:14:59+00:00
2022-08-04T12:36:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী নিজেকে কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১২:১৪ পিএম  আপডেট: ০৪.০৮.২০২২ ১২:৩৬ পিএম  (ভিজিট : ৬৯০)
X

ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে ফেসবুকে নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ দাবি নেত্রকোনার এক ছাত্রলীগ নেত্রী। নিজের ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে ফেসবুকে নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার করায় নেত্রকোনার এক ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগের ওই নেত্রী হলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত গ্রিন ইউনিভার্সিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত সাহিদা। তিনি এভাবেই দীর্ঘদিন যাবত প্রতারণার ফাঁদ পেতে আসছিলেন।

গত মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার’ অপরাধে বহিষ্কার করা হয়।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ খান পাঠান বলেন, রুমিত আয়াত সাহিদার মতো যারা বাংলাদেশ ছাত্রলীগের সম্মান নিয়ে খেলা করে তাদের বাংলাদেশ ছাত্রলীগে কোনো স্হান নেই। যারা ছাত্রলীগের সম্মান ও গৌরভ নিয়ে খেলা করে তাদের বিরুদ্ধে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্হা গ্রহণ করব।

জানা যায়, গত ৩১ জুলাই রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা, উপজেলাসহ ছাত্রলীগের ১১টি কমিটি ঘোষণা করেন জয়-লেখক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ইউনিটে শীর্ষ পদে আসতে না পারা পদপ্রত্যাশীসহ দুই শতাধিককে বিভিন্ন সম্পাদক, উপসম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যসহ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। গত সোমবার রাতে নেত্রকোনার ছাত্রলীগ নেত্রী রুমিত আয়াত সাহিদা তাঁর ফেসবুক আইডিতে কেন্দ্রীয় কমিটিতে ‘সদস্য’ পদে স্থান পেয়েছেন এমন একটি পোস্ট করেন এবং এ-সম্পর্কিত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করেন। যেখানে তিনি এডিট করে নিজের নাম বসিয়ে দেন স্পষ্টভাবে বুঝা যাচ্ছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন,যারা ফেসবুকে নিজেদের একটু উন্নত পর্যায়ের নেতা হিসেবে জাহির করছে তারা সবাই ধরা খাবে, এই সোনার বাংলায় কোন প্রতারণাকারীর টাই হবে না, যারা বুয়া পরিচয় দিয়ে ছাত্রলীগের দীর্ঘদিনে সুনাম নষ্ট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের গড়া ছাত্রলীগ।যারা ফটোকপি করে এসব করছে তারাও ভালোভাবে ধরা খাবে। কারণ, মূল কপি আমাদের কাছে আছে। এ বিষয়ের জন্য আমরা নিজেরাও বিব্রত।আমাদের কিছু কাজ এখনো বাকি আছে। আশা করি, অল্প সময়ের মধ্যে আমরা তালিকা প্রকাশ করতে পারব।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy