কুলাউড়ায় পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কুলাউড়ায় পুকুর থেকে জুবায়ের আহমদ (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে

2022-08-04T16:16:17+00:00
2022-08-04T16:16:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৪:১৬ পিএম   (ভিজিট : ৩৯৮)
X

কুলাউড়ায় পুকুর থেকে জুবায়ের আহমদ (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জুবায়ের ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার সকালে ওই পুকুরের পানিতে একটি মানুষের লাশ ভাসছে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া লাশটি ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।

জুবায়েরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy