সখীপুরে অভিভাবক সমাবেশ

সিরাজুস সালেকীন, (সখীপুর) টাঙ্গাইল

সারাবাংলা

সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সখীপুর আবাসিক মহিলা

2022-08-04T16:40:49+00:00
2022-08-04T16:40:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সখীপুরে অভিভাবক সমাবেশ
সিরাজুস সালেকীন, (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ৩৩০)
X




সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম জাকির হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে বক্তব্য উপস্থাপন করেন সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক ই রাসেল, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি ও যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল গফুর, সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহাম্মদ আলী মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাবুল আক্তার, সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান বিলকিস আক্তার লতা। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার।

অভিভাবক সমাবেশে প্রায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ আব্দুল আলীম। উল্লেখ্য সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজে উচ্চ মাধ্যমিক শাখা (এইচএসসি), ১১ টি বিষয়ের অনার্স, ২ টি বিষয় মাস্টার্স, কারিগরি ও ডিগ্রি শাখায় মোট তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জাকির হোসেন বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন কলেজের ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটেছে। ছাত্রীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে মূলত আমরা কলেজের শিক্ষকবৃন্দ অভিভাবকদের সাথে সমাবেশ করে শলাপরামর্শ করেছি। যাতে করে আমরা আমাদের কলেজের ছাত্রীদের শিক্ষার মানকে আরও ত্বরান্বিত, সমৃদ্ধ করতে পারি।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy