নাটোরের গুরুদাসপুরে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টায় কুদ্দুস মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে

2022-08-04T21:16:22+00:00
2022-08-04T21:16:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরের গুরুদাসপুরে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৯:১৬ পিএম   (ভিজিট : ৩৮৩)
X

নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টায় কুদ্দুস মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের খাঁমারনাচকৈড় এলাকার খোয়ারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। কুদ্দুস খোয়ারপাড়া এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে পাশের বাড়ির কুদ্দুস মোল্লা ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর ডাক চিৎকারে এলাকাবাসী গিয়ে কুদ্দুসকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। এঘটনায় কুদ্দুসের কঠিন শাস্তি দাবী জানিয়েছেন এলাকাবাসী।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy