সীতাকুণ্ডে মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা-র আয়োজনে, কিউকে আহমদ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক

2022-08-04T21:35:07+00:00
2022-08-04T21:35:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন অনুষ্ঠিত
সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৩৫৮)
X

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা-র আয়োজনে, কিউকে আহমদ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল এর অর্থায়নে (৩ আগষ্ট) বুধবার দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ড উপজেলার ২০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসরকারী সর্বোচ্চ রাস্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভুষিত বরেণ্য অর্থনীতিবিদ, কিউকে আহমদ ফাউন্ডেশন ও পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জসীম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিএফ এর নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুরাইয়া বাকের।

এ কর্মসূচীর অভিজ্ঞতা শেয়ার করেন সীতাকুন্ড সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: গোলাম সরোয়ার, সহকারী শিক্ষক আসমা আক্তার রুমা, ফারজানা চৌধুরী, অভিভাকক  রকিবুল ইসলাম এবং ৫ জন অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রী। 

বক্তারা বলেন, বর্তমানে তরুন প্রজন্মের মাঝে সামাজিক মুল্যবোধ কমে গেছে । বর্তমানে তরুন প্রজন্মের ছেলে মেয়েরা মোবাইল এর প্রতি আসক্ত হয়ে সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে। এখন ছেলে মেয়েদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধা, সম্মান,  অন্যের জন্য কাজ করার বিষয়টি দিন দিন কমে যাচ্ছে এবং তাদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেম দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই দেশের দেশের তরুণ প্রজন্মকে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেম  সর্ম্পকে সচেতন করার জন্য কিউকে আহমদ ফাউন্ডেশন ও ইপসা-র এ কর্মসূচি ও সম্মেলন। যাতে এ সম্মেলনের মাধ্যমে সীতাকুণ্ডের সকল তরুণ প্রজন্মকে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেম বিষয়ে সচেতন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত করা সম্ভব হয় ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুচ্ছোফা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহ আলম, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দীন, গল্পাকার দেবাশীষ ভট্ট্যাচার্য, বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-সীতাকুন্ড এর সভাপতি আবুল কাসেম ওয়াহেদী, বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক ব্যক্তিত্ব মানিক বড়ুয়া এবং সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্ট্যাচর্য্য প্রমুখ।

সীতাকুণ্ড উপজেলার ২০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে দেয়ালিকা , ভাল কাজের প্রতিবেদন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২টি ইভেন্টে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ৬ ছাত্র ছাত্রী এবং দেয়ালিকায় সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়, বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম  কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে  ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy