নবীনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিং ধ্বংস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের পশ্চিম পাড়ায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন

2022-08-04T21:43:48+00:00
2022-08-04T21:43:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিং ধ্বংস
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৩৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের পশ্চিম পাড়ায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন আটক করে অকেজো করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে অবৈধভাবে মাটিকাটা বন্ধ করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।

এসময় নবীনগর থানা পুলিশের এএসআই কাওছার হামিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন। সূত্র জানায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছিল।গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে অভিযানে গেলে মাটি কাটার মেশিন ফেলে দৌড়ে পালিয়ে যায় ড্রেজারের মালিকসহ সংশ্লিষ্টরা। পরে ড্রেজার মেশিনসহ ড্রেজারের পাইপ অকেজো করে দেওয়া হয়।

এই ব্যাপারে সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সেমন্তঘর গ্রামে গিয়ে ড্রেজার মেশিন, পাইপসহ আটক করে অকেজো করে দেওয়া হয়, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। আটককৃত মালামাল নবীনগর থানা ও বিদ্যাকুট ইউনিয়ন ভূমি অফিস এর তত্ত্বাবধানে রাখা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy