প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৯:৫৪ পিএম আপডেট: ০৪.০৮.২০২২ ৯:৫৭ পিএম (ভিজিট : ৫৫৪)

X
দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা, ২টি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হল— শ্রী জীবন মজুমদার (৩২), রেদুয়ান হোসেন (৩৩), মো. জসিম উদ্দিন (২৭) ও মামুন দেওয়ান(৩৮)।
র্যাব-১০ মিডিয়াসেল সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
-বাবু/শোভা