বারহাট্টায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

বারহাট্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার (৫

2022-08-05T13:50:43+00:00
2022-08-05T13:50:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ১:৫০ পিএম   (ভিজিট : ৩৫৯)
X

বারহাট্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার (৫ আগষ্ট) নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে ধানমন্ডি ৩২ নম্বরে ঘাতকদের নির্মম গুলির আঘাতে শাহাদাত বরণ করেন।

শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোমেন তালুকদার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শিহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডঃ রাব্বি, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসমত আলী মোল্লা,সহ আওয়ামীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এসময় শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়াও উপজেলা  মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ,ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

একসময় শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে নেতৃবৃন্দদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাসেম। শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করা হয়।

শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। 

শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণের আগে তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy