প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ২:৪৮ পিএম (ভিজিট : ৩২৩)

X
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এ সময় কেরানীগঞ্জ মডেল (ভূমি) সহকারী কমিশনার শেখ মোঃ আলাউল ইসলাম, কেরানীগঞ্জ দক্ষিণ (ভূমি) সহকারী কমিশনার আমেনা মারজান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সবুজ হাওলাদার, কৃষি কর্মকর্তা মো. শহীদুল আমীন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মনছুর আহমেদ প্রমুখ।
পরবর্তীতে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কনফারেন্স রুমে স্মৃতিচারণ মূলক আলোচনার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
-বাবু/শোভা