বারহাট্টায় ৪৬ পিস ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী ললিতা গ্রেফতার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনোর বারহাট্টা উপজেলায় মাদক সম্রাজ্ঞী’ ললিতা গ্রেপ্তার হয়েছে। বারহাট্টা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ললিতাকে

2022-08-05T16:05:05+00:00
2022-08-05T16:05:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় ৪৬ পিস ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী ললিতা গ্রেফতার
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৪:০৫ পিএম   (ভিজিট : ২৫০)
X

নেত্রকোনোর বারহাট্টা উপজেলায় মাদক সম্রাজ্ঞী’ ললিতা গ্রেপ্তার হয়েছে। বারহাট্টা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ললিতাকে ৪৬ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

নেত্রকোনার বারহাট্টায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত ললিতাকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ বৃহস্পতিবার (৫ আগস্ট) বারহাট্টা উপজেলার পশ্চিম গোপালপুর গ্রামে ললিতার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে বারহাট্টা থানা পুলিশ।

মাদক সাম্রাজী ললিতা দীর্ঘ ১১ বছর ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। তার বারহাট্টা গোপালপুর গ্রামে নিজ বাড়ির মেইন গেইট সব সময় বন্ধ থাকে। পুলিশ যখন তাকে ধরতে অভিযান চালায়, সে সময় নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে ললিতা। জানা যায় এলাকার মানুষও তাকে ভয় পায়। আরও জানাযায় গত বছরের ১৬ আগস্ট সোমবার তাকে ও তার পরিবারের লোক জন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। আইনের ফাঁক ফোকরে দ্রুতই জেল থেকে বের হয়ে যায় এই মাদক ব্যবসায়ী ললিতা। বের হয়ে তার ব্যবসা আরও জমজমাট হয়ে যায়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক বলেন  ললিতা এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তিনি নিজ ঘরে মাদকের ব্যবসা করেন। বহু বছর ধরে সে ও তার পরিবার  এই ব্যবসা করে আসছেন। এলাকার উঠতি বয়সের যুবসমাজকে টার্গেট করে খরিদ্দার বানানোই তাদের কাজ। তার বিরুদ্ধে মাদকের আরও ১০টি মামলা রয়েছে।

আমরা বৃহস্পতিবার রাত ২.৪০ মিনিটি তাকে গ্রেফতার করেছি, আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy