নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।বৃহস্পতিবার (৪

2022-08-05T16:40:28+00:00
2022-08-05T16:40:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৫৫)
X

নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারমারী এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কেজিএফ-টু শাড়ি ২১৬টি, মিক্স মাসালা শাড়ি ৫৩টি ও ২৮৫ টি লেহেঙ্গা। যার সিজার মূল্য ২৯ লাখ ২৬ হাজার টাকা।

তিনি আরো জানান, সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বারমারী বিওপির ব্যাটালিয়নের তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া নেতৃত্বে ২৪ সদস্যের একটি দল বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে উত্তর বারমারী সীমান্ত এলাকা টহল দিচ্ছিল।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দলটি সীমান্ত পিলার ১১৬৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বারমারী নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।

পরে জব্দকৃত চোরাচালানি মালামাল নেত্রকোণা জেলা কাষ্টমস অফিসে জমা করা হয়।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy