নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টিন

2022-08-05T20:32:27+00:00
2022-08-05T20:32:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৮:৩২ পিএম   (ভিজিট : ৩৩৮)
X

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টিন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কোরআনখানি, দোয়া মাহফিল, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, পৌর আওয়ামী লীগ, জেলা মৎস্যজীবী লীগসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকালে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে গাছের চারা বিতরণ ও নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy