লক্ষ্মীপুরে শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫

2022-08-05T20:41:07+00:00
2022-08-05T20:41:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৮:৪১ পিএম   (ভিজিট : ২৫৬)
X

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজ শেষে চকবাজার জামে মসজিদে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কামাল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউনুস হাওলাদার রুপমসহ বিপুল সংখ্যক মুসল্লী।

দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোশতাকুন-নবী কাসেমি। 

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, মাত্র ২৬ বছর বয়সে শেখ কামালকে হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের ইতিহাসে কালো অধ্যায়ের জন্ম দেয়। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, সেজন্য মুসল্লিদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy