শাহজাদপুরে শয়নকক্ষ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের নিজ শয়নকক্ষ থেকে পুলিশ শুক্রবার দুপুরে আরিফুল ইসলাম আরিফ(২০) নামের একঅটোভ্যান

2022-08-05T21:27:05+00:00
2022-08-05T21:27:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে শয়নকক্ষ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৯:২৭ পিএম   (ভিজিট : ৪৫৮)
X

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের নিজ শয়নকক্ষ থেকে পুলিশ শুক্রবার দুপুরে আরিফুল ইসলাম আরিফ(২০) নামের এক 
অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

এ বিষয়ে নিহতের বাবা মিজানুর রহমান জানান, এসএসসি পাস আরিফ বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে রেব হয়। শুক্রবার 
সকালে আরিফের শয়নকক্ষে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। নিহতের মা ফরিদা বেগম জানান, আরিফ রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে 
বের হয়। শুক্রবার সকালে ঘুম থেকে দেরিতে উঠতে দেখে তাকে ডাকাডাকি করতে থাকি। কিন্তু তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে দেখি আরিফের নিথর দেহ 
ঘরের ভতর পরে আছে। নিহতের ভাই শরিফুল ইসলাম বলেন,পূর্ব বিরোধের জের ধরে আমাদের প্রতিপক্ষ আব্দুস সালাম গ্রুপের লোকজন আমার ভাই আরিফকে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর গভীর রাতে তার লাশ শয়নকক্ষের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এরপর তারা এটাকে গলায় ফাঁস 
নিয়ে অত্নহত্যা বলে অপপ্রচার করছে। 

গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ আব্দুস সালাম গ্রুপের সবুজ হোসেন ও আহম্মেদ আলী বলেন,আমরা আরিফুলকে চিনি না। তাকে কোন দিন দেখিওনি। তারা এ গ্রামের বাসিন্দাও না। তাদের সাথে আমাদের কোন বিরোধও নেই। ফলে তাকে হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা শুনেছি যে,তার পছন্দের মেয়েকে বিয়ে না করানোর কারণে বাবা-মা ও ভাইয়ের উপর অভিমান করে সে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। আরও বলেন, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারী প্রতিপক্ষের মোস্তফা মোল্লা গ্রুপের লোকজন আমাদের গ্রুপের আনিসুর রহমান(৫৫) নামের এক কৃষককে ফাঁলা বিদ্ধ করে হত্যা করে। নিহত আরিফের আত্নীয়-স্বজনেরা ওই আনিসুর হত্যা মামলার আসামী। তাই তাদের রক্ষায় নিহত আরিফের বাবা,মা ও ভাইয়েরা কৌশলে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের ফাঁসানোর উদ্দেশ্যে আরিফের এ আত্নহত্যাকে হত্যা বলে অপপ্রচার করছে। যা আদৌ সত্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন,নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে 
পাঠানো হয়েছে। এছাড়া নিহত আরিফুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। 

এদিকে এ ঘটনার পর নিহত আরিফের বাড়ির সামনে উত্তেজিত জনতা ভিড় জমায়। তারা এ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে 
গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy