কেন্দুয়ায় আওয়ামীলীগের অফিস উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগের দলীয় অফিস উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, নেত্রকোনা -৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদ সদস্য

2022-08-06T11:31:47+00:00
2022-08-06T11:31:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় আওয়ামীলীগের অফিস উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১১:৩১ এএম   (ভিজিট : ৩২০)
X

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগের দলীয় অফিস উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, নেত্রকোনা -৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দুয়া উপজেলার ৭ নং মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় স্থানীয় মাসকা বাজারে ফিতা কেটে উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল।

মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান খান পাঠানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী বকুলের সঞ্চালনায় দলীয় কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূইয়াসহ কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও অংগ সংগঠন নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণসহ এলাকার সুধীজন।

উদ্বোধনী পর ১৫ আগস্টের শহীদদের , ৩রা নভেম্বর জেল হত্যা,দেশের স্বাধীনতা জন্য মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মা বোনদের আত্ম ত্যাগসহ সকল মুক্তিকামী জনতার রুহের মাগফেরাত কামনা করার লক্ষ্যে পাশাপাশি আজকে মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী শেষে সকলের  উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন, স্থানীয় মাসকা বাজার হাফেজিয়া মাদ্রাসা সুপার মওলানা আবুল কাশেম।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy