গলাচিপায় ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম-বার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার

2022-08-06T11:37:47+00:00
2022-08-06T11:37:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১১:৩৭ এএম   (ভিজিট : ৩৯৪)
X

পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম-বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠিানসহ সামাজিক সংগঠন পুস্পস্থবক অর্পণ করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ক্যাপ্টেন শেখ কামলের জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নাবী, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দন, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাহবুব হাসান শিবলী প্রমুখ। শেখ কামালের জীবন দর্শন, ক্রীড়া সংস্কৃতি ও তাঁর জীবন বিষয়ে নুতন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য উপস্থিত সকলের প্রতি সভাপতি অনুরোধ জানান। এছাড়াও মসজিদ, মন্দিরে দোয়া প্রার্থনা হয়। অপর দিকে উপজেলা আওয়ামী লীগ ক্যাপ্টেন শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি নেয়া হয়।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy