নাটোরের বড়াইগ্রামে পুলিশ সদস্য বাস চাপায় নিহত
হৃদয় আহমেদ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১২:৩৪ পিএম (ভিজিট : ৪২০)

X
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল ফিরোজ আহমেদ (৩৬) বাস চাপায় নিহত হয়েছেন।
শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় উপজেলার বনপাড়া হারোয়া সরকার পাড়া মসজিদে সামনে রাফি পরিবহনের একটি যাত্রীবাহি বাস পিছন থেকে তাকে চাপা দেয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়।
এসময় সে গুরুতর জখম হয় পরে এলাকাবাসী তাকে উদ্দার করে পথমে বনপাড়া একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান। নিহত ফিরোজ আহমেদ সিরাজগঞ্জের বেলকুচির কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
-বাবু/শোভা