বাংলাদেশে প্রথম গমের ব্লাস্ট রোগের গবেষণায় মোঃ হুমায়ূন কবীরের পিএইচডি ডিগ্রি অর্জন

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধীনে মোঃ হুমায়ূন কবীরকে Developing an Integrated Management of Wheat Blast in

2022-08-06T12:47:17+00:00
2022-08-06T12:56:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে প্রথম গমের ব্লাস্ট রোগের গবেষণায় মোঃ হুমায়ূন কবীরের পিএইচডি ডিগ্রি অর্জন
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১২:৪৭ পিএম  আপডেট: ০৬.০৮.২০২২ ১২:৫৬ পিএম  (ভিজিট : ৯৫৭)
X

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধীনে মোঃ হুমায়ূন কবীরকে "Developing an Integrated Management of Wheat Blast in Bangladesh" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।

গত ৩০ জুলাই-২০২২ ইং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৩২৩ তম সিন্ডিকেট অধিবেশনে ২নং সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তার তত্তাবধায়ক ছিলেন প্রফেসর ড. মোঃ বাহাদুর মিঞা।

মোঃ হুমায়ূন কবীর ১৯৯৭ সালে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় থেকে স্টার মার্ক এবং ১৯৯৯ সালে নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ২০০০ সালে এশিয়ার কৃষি শিক্ষার শ্রেষ্টতম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। সেখান থেকে প্রথম শ্রেণীতে বিএসসি এজি (অনার্স) এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ হতে এ গ্রেড পেয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তার এ পর্যন্ত ৭টি রিসার্চ পেপার জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি ২০১১ সালে ২৯ তম বিসিএস এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। বর্তমানে তিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে ভূঞাপুর উপজেলায় কর্মরত আছেন এবং সুনামের সহিত কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য যে, গমের ব্লাস্ট রোগের নিয়ন্ত্রণের উপর এটিই দেশের প্রথম সফল গবেষণা যা জাতীয়ভাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তার গবেষণায় প্রাপ্ত ফলাফল দেশী ও বিদেশী বিজ্ঞানীদের ও কৃষকদের গম উৎপাদন ও ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই না, তিনি কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।

তিনি ময়মনসিংহ জেলার গেীরীপুর উপজেলার কিল্লাতাজপুর গ্রামের মরহুম মোঃ গিয়াস উদ্দিন তালুকদার ও মোছাঃ আছিয়া খাতুন এর ৫ম পুত্র। তার এই সফলতায় এলাকাবাসী, কৃষিবিদ ও কৃষক মহল আনন্দিত ও গর্বিত।

পিএইচডি ডিগ্রী অর্জনের ক্ষেত্রে মোঃ হুমায়ূন কবীর বলেন, এটি আমার কাছে খুব আনন্দের ও গর্বের। পিএইচডি হচ্ছে একটি একাডেমিক সর্বোচ্ছ ডিগ্রি। এই অর্জন আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির উন্নয়নে কাজে লাগিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এই ডিগ্রী অর্জন করায় মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy