প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ২:৩৩ পিএম আপডেট: ০৬.০৮.২০২২ ২:৫২ পিএম (ভিজিট : ৩৩৪)

X
শনিবার (৬ আগষ্ট) নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের উদ্যোগে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের সেক্রেটারি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে ও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বারহাট্টা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হক, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, সহ নেত্রকোনা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেন, মানব সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিট এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে।
যেকোন দুর্যোগ রেড ক্রিসেন্ট সর্বপ্রথম মানব সেবায় এগিয়ে আসে। এবারের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে নেত্রকোনা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মোজাম্মেল হোসেন টুকু বলেন, আকস্মিক এই বন্যায় রেড ক্রিসেন্ট নেত্রকোনা ইউনিটের পক্ষে আমরা দ্রুত সাড়া প্রদান করে নেত্রকোনা বন্যা প্লাবিত বিভিন্ন উপজেলায় ত্রান সামগ্রী পৌঁছে দেই।
-বাবু/শোভা