টেন্ডার ছাড়াই দৌলতপুর হাসপাতালের বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি

মো. লুৎফর রহমান, দৌলতপুর

সারাবাংলা

কোন প্রকার টেন্ডার ছাড়াই মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর হাসপাতালের বিভিন্ন অকেজো মালামাল চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

2022-08-06T17:50:26+00:00
2022-08-06T17:50:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টেন্ডার ছাড়াই দৌলতপুর হাসপাতালের বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি
মো. লুৎফর রহমান, দৌলতপুর
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৫:৫০ পিএম   (ভিজিট : ৬৮৭)
X

কোন প্রকার টেন্ডার ছাড়াই মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর হাসপাতালের বিভিন্ন অকেজো মালামাল চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালে কর্মরত কয়েকজনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার হাসপাতালের পার্শ্ববর্তী ভাঙ্গারীর দোকানসহ অন্যান্য জায়গায় মালামাল গুলো বিক্রি করা হয়।

সরেজমিন পরিদর্শনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত পড়ে থাকা প্রায় এক থেকে দেড় টন ওজনের হাসপাতালের পুরাতন লোহার কেচি গেট, স্টিলের জানালা, স্যানিটারি আইরন পাইপ সহ বিভিন্ন ধরনের অকেজো মালামাল কোন প্রকার টেন্ডার ছাড়াই হাসপাতালে কর্মরত স্যাকমো চিকিৎসক ডা. মু. আরিফুল আলম এবং স্টোরকিপার মো. মিজানুর রহমান পার্শ্ববর্তী হাসানের ভাঙ্গারির দোকানসহ অন্যান্য জায়গায় বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে হাসপাতলে কর্মরত অন্যান্যের মাঝে হইচই পড়ে যায় এবং চুরি করে মালামাল বিক্রি করার বিষয়টি আশপাশে জানাজানি হয়। 

ভাঙ্গারি দোকান মালিক হাসান জানান, গত বৃহস্পতিবার আমি ডাক্তার আরিফের কাছ থেকে নগদ টাকায় মালামাল গুলো কিনে নেই।

মালামাল বিক্রির বিষয়ে স্যাকমো ডা. মু. আরিফুল আলম জানান, স্টোরে ঔষধ রাখার রেক বানানোর জন্য মালামাল গুলো বিক্রি করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy